বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মুখের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

অনেকেই মুখের দুর্গন্ধ নিয়ে অস্বস্তিতে পড়েন। কারও কারও দুবেলা ব্রাশ করার পরও এই দুর্গন্ধ দূর হয় না। তখন অন্যদের সঙ্গে কথা বলতে হলে মুখ ঢেকে বা খুব সতর্ক হয়ে কথা বলতে হয়। যাদের এ ধরনের সমস্যা আছে তারা প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। যেমন-

দারুচিনি ও লবঙ্গ : এক কাপ পানিতে  ১০ থেকে ১৫ ফোঁটা দারুচিনি ও লবঙ্গ তেল মেশান। এটা দিয়ে নিয়মিত কুলিকুচি করুন। এই মিশ্রণ  মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে। এই মাউথওয়াশ দীর্ঘদিন রেফ্রিজারেটরে সংরক্ষণও করা যায়।

অ্যাপল সিডার ভিনেগার : দুই চা-চামচ অ্যাপল সিডার ভিনেগার, এক কাপ লবণ পানি ও ভ্যানিলা এসেনশিয়াল অয়েল একটি বাটিতে মেশান। এটি বোতলে রেখে দিতে পারেন। এ মিশ্রণ ব্যবহার করে নিয়মিত মুখগহ্বর পরিষ্কার করতে পারেন।

লবণ পানি দিয়ে কুলিকুচি করা : হালকা গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে কুলকুচি করতে পারেন। এতে মুখের দুর্গন্ধ দূর হবে।

নিম : যাদের মাড়ি থেকে রক্ত বের হয় বা যারা মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে দূরে থাকতে চান, তারা নিমের ডাল ব্যবহার করতে পারেন। বহু বছর থেকেই মুখের সুরক্ষায় প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে নিম ব্যবহার হয়ে আসছে। নিম দাঁতের গোড়া শক্ত করে। এতে মুখের দুর্গন্ধও দূর হয়।

যারা এ ধরনের মাউথওয়াশ ব্যবহার করতে চান না, তারা মুখের দুর্গন্ধ দূর করতে জোয়ান চিবিয়ে দেখতে পারেন। জোয়ান ছাড়া জিরাও মুখের দুর্গন্ধ দূর করতে ভূমিকা রাখে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765