বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ভারতে ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর করা হল তসলিমা নাসরিনের

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে ভারতে থাকার জন্য আরও এক বছরের অনুমিত দিয়েছে দেশটির সরকার। রবিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

খবরে আরও বলা হয়, গত সপ্তাহে ভারতে থাকার জন্য তিন মাসের অনুমতি দিয়েছিল দেশটির সরকার। কিন্তু টুইটারে তিনি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তা বাড়িয়ে এক বছর করার অনুরোধ করেছিলেন। অবশেষে তার সেই অনুরোধ রাখলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশি বংশোদ্ভূত সুইডেনের নাগরিক তসলিমা নাসরিন ২০০৪ সাল থেকেই তার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়িয়ে ভারতে অবস্থান করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তার রেসিডেন্স পারমিটের মেয়াদ ২০২০ সালের জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

এদিকে, মেয়াদ বাড়ানোর পর ৫৬ বছর বয়সী এ বাংলাদেশি লেখিকা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765