মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ভারতকে ২২ টুকরো করার হুঁশিয়ারি পাকিস্তানের

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

ভারত সরকার কর্তৃক কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল করার পর থেকে পাকিস্তানের সঙ্গে দেশটির উত্তেজনা বেড়েই চলছে। সবশেষ গেল শুক্রবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে দেশজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

তবে ইমরান খানের চেয়ে এক ধাপ এগিয়ে আছে তার সরকারের রেলমন্ত্রী শেখ রশিদ। গত সপ্তাহে তিনি ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন। এবার ভারতকে ভেঙে ২২ টুকরো করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২ আগস্ট) পাকিস্তানের গণমাধ্যমে রশিদের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে রশিদ ভারতের সঙ্গে যুদ্ধ হলে দেশটিকে ভেঙে টুকরো টুকরো করার এ হুঁশিয়ারি দেন।

এর আগে অক্টোবর বা নভেম্বরেই ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে পারে বলে হুমকি দিয়েছিলেন তিনি।

ভিডিওতে শেখ রশিদ বলেন, ভারতের উচিৎ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে না জড়ানো। পাকিস্তানের হাতে যে পরমাণু বোমাগুলি রয়েছে, তার ওজন বেশি নয়, মাত্র ১২৫ থেকে ২৫০ গ্রাম। কিন্তু তার ব্যপকতা মারাত্মক৷

তিনি বলেন, ভারত যদি যুদ্ধে জড়ায় তাহলে এসব বোমার আঘাতে ভারত ২২ টুকরো হয়ে যাবে। তিনি বলেন, এই ধরণের স্মার্ট বোমাগুলি ভারতের কিছু নির্দিষ্ট করা ও চিহ্নিত স্থানে ফেলা হবে, যাতে ভারত আর ঘুরে দাঁড়াতে না পারে৷

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765