মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




বিয়ের প্রস্তাব প্রত্যাখানে মেয়ের মাকে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

কক্সবাজারের চকরিয়ায় ঘরে ঢুকে নাজমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ার শান্তিনগরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, নাজমা বেগমের মেয়েকে হাসান (২৫) নামের এক বখাটে যুবক বিয়ের প্রস্তাব দেয়। এটি প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটতে পারে।

পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে রিকশাচালক মো. কলিম উল্লাহর স্ত্রী নাজমা বেগম রান্নাঘরে কাজ করার সময় একদল দুর্বৃত্ত রান্নাঘরের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার গলাকেটে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই এলাকাবাসি দুর্বৃত্তদের ধাওয়া করেও কাউকে আটক করতে পারেনি। ঘটনাস্থলেই নাজমা বেগমের মৃত্যু হয়।

তারা জানায়, কিছুদিন আগে নাজমা আক্তারের সদ্য এসএসসি পাশ করা এক মেয়েকে কক্সবাজারের মো. হাসান নামের ওই বখাটে যুবক বিয়ের প্রস্তাব দিয়েছিল। হাসান হারবাং মুসলিম পাড়ায় মো. মোনাফ মিস্ত্রীর বাড়িতে থাকত।

মেয়ের পরিবারের লোকজন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিছুদিন আগে হাসান ক্ষিপ্ত হয়ে মেয়ের পরিবারের সদস্যদের হুমকিও দিয়েছিল। সেই থেকে মেয়েটিকে একই ইউনিয়নের গোদার পাড়াস্থ দাদার বাড়িতে পাঠিয়ে দেয় তারা।

এ ঘটনাটি তারই জের ধরে ঘটতে পারে বলে এলাকাবাসি ও পুলিশের ধারণা। এ ঘটনার পরই থেকে মোনাফ মিস্ত্রীসহ পরিবারের সবাই ঘরে তালা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। সন্দেহভাজনদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765