বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে পরিচ্ছনতা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জামান।

বাগেরহাটে বিএনসি মাধ্যমিক বিদ্যালয়ে “দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ’ পালন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জামান।
বিএনসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ শহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী মোঃ মুরাদ হোসেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য গৌতম কুমার দাস, চিত্তরঞ্জন মন্ডল, হাবিল হওলাদার প্রমুখ।
আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও এলকাবাসি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে লেখা-পড়ার পাশাপশি ছোট বেলা থেকেই পরিস্কার পরিচ্ছন্ন হয়ে বেড়ে উঠতে হবে। তাহলে সে দেশের আদর্শ নাগরিক হতে পারবে।
পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765