বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯
মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী

বাগেরহাটে র‌্যালী, আলোচনা সভা, মা সমাবেশসহ নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে।গত ১ আগষ্ট এই সপ্তাহ শুরু হয়ে ৭ আগষ্ট শেষ হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা সীমান্তিকের আয়োজনে সপ্তাহব্যাপী এসব কর্মসূচী পালন করা হয়।

 

সীমান্তিকের কর্ম এলাকা মোল্লাহাট উপজেলার বেতবাড়িযা, কুলিয়া, মধ্য কুলিয়া এবং চিতলমারী উপজেলার চরবানিআরি, গরিবপুর এলাকায় গর্ভবতী, দুগ্ধদানকারী ও শাশুড়িদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যাবস্হাপক খন্দকার আহসানুল আলম, জেলা কর্মকর্তা মো:শাহানুর ইসলাম, সীমান্তিকের জেলা প্রতিনিধি সানজিনা আহমেদ, সংশ্লিষ্ট উপজেলা সুপারভাইজার, নিউট্রিশন অর্গানাইজার, ক্লাস্টার অফিসার, ক্লাস্টার ফ্যাসিলিটেটর গন উপস্থিত ছিলেন।

এসব আলোচনা সভায় বক্তারা বলেন, সৃষ্টিকর্তার বিশেষ দান মায়ের দুধ। এর পুষ্টি গুনের কাছাকাছি কোন কিছুই নেই। তাই সকলকে মাতৃদুগ্ধ পান করাতে আগ্রহী করতে হবে। এতে সামাজিক বন্ধনও অটুট থাকে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765