মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বাগেরহাটে আওয়ামী লীগ নেতার ছেলে অপহৃত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৬ জুন, ২০১৯
খালিদ তালুকদার

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ কাওছার আলী তালুকদারের ছোট ছেলে খালিদ তালুকদারকে (৬) অপহরণের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি শনিবার সন্ধ্যায় গ্রামের বাড়ি চৌদ্দহাজারী ঈদগাঁ মাঠ থেকে সে অপহৃত হয়। তাকে উদ্ধারের জন্য শনিবার রাত থেকে রোববার (১৬ জুন) দুপুর পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই নারীকে আটক করেছে।
খালিদের পিতা মোঃ কাওছার আলী তালুকদার জানান, শনিবার বিকেলে তার ছেলে ও শিমু নামের এক শিশুসহ কয়েকজন চৌদ্দহাজারী ঈদগাঁ মাঠে খেলা করছিল। সন্ধ্যার পর থেকে খালিদকে আর পাওয়া যায়নি। তার দাবি এলাকার একটি মহলের সাথে তার মামলা রয়েছে। সেই জের ধরে তার শিশু সন্তানকে অপহরণ করা হয়েছে।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) অনুকুল সরকার জানান, নিখোঁজ খালিদকে খুঁজতে শনিবার রাত থেকে বাগেরহাট জেলা ডিবি পুলিশ ও চিতলমারী থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে থানায় আনা হয়েছে। তবে তদস্তের ¯^ার্থে তাদের নাম তিনি বলতে রাজি হননি।##

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765