শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বন্যায় মৃত্যু ৭৫ জনের, ক্ষতিগ্রস্ত ৬০ লাখ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান— ফাইল ছবি

দেশের ২৮ জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ লাখ মানুষ। আর বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৭৫ জনের।

সচিবালয়ে রোববার বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, দেশের ২৮টি জেলা, ১৬৩টি উপজেলা, ৪৯টি পৌরসভা ও ৯৬১টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ছয় হাজার ৫৩টি এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা ৩৩ হাজার ৭৩৫টি।

প্রতিমন্ত্রী জানান, আট হাজার ২০০ হেক্টর ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া বন্যায় ৪৫টি গবাদিপশু ও ২২ হাজার ৩৩৯টি হাঁসমুরগি মারা গেছে।

বন্যাকবলিতদের পর্যাপ্ত ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে এনামুর রহমান বলেন, ‘আক্রান্ত সবাই ত্রাণ চান না। বেশিরভাগই বাঁধ ও রাস্তা নির্মাণ এবং দুর্যোগসহনীয় বাংলাদেশ চান। যারা ত্রাণ চান, তারা দরিদ্র। তাদের ত্রাণ দেওয়া হচ্ছে। কাজেই বন্যায় সবাই ত্রাণ পান না, এমন অভিযোগ সঠিক নয়।’

বন্যা দীর্ঘায়িত হলেও ভয়ের কোনো কারণ নেই– উল্লেখ করে করে তিনি জানান, প্রতিটি জেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765