বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




পাবনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছাত্রের মৃত্যু

পাবনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
মাহফুজ আলম

পাবনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাহফুজ আলম নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহফুজ পাবনা সদর উপজেলার চকরামানন্দপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রঞ্জন কুমার দত্ত জানান, মাহফুজ এবারের এইচএসসি পরীক্ষায় পাস করেছে। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের জন্য কিছুদিন ঢাকায় ছিল। ঢাকায় থাকা অবস্থায় মাহফুজ ডেঙ্গুতে আক্রান্ত হয়। ঈদে বাড়ি আসলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১টার দিকে সে মারা যায়।

হাসপাতাল সূত্র জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাবনায় এই প্রথম মৃত্যু। এছাড়া পাবনা জেনারেল হানপাতালে বর্তমানে ৪৭ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছে। এখন পর্যন্ত এই হাসপাতাল থেকে ২০৫ জন ডেঙ্গু জ্বরের চিকিৎসা নিয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765