বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




নড়াইলে মাদক ব্যবসায়ির বাড়িতে অভিযান : ১৯ লাখ টাকাসহ মাদক উদ্ধার

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

নড়াইলে মাদক সিন্ডিকেটের হোতা হিসেবে পরিচিত উজ্জল রায়ের বাড়ির একটি কুড়ে ঘর থেকে নগদ ১৮ লাখ ৭০ হাজার ৪৩৭ টাকা, ফেন্সিডিল, গাঁজা এবং গাঁজা খাওয়ার সারঞ্জাম উদ্ধার হয়েছে। এ সময় উজ্জলের স্ত্রী দিপালী রায়কে পুলিশ আটক করলেও উজ্জল পালিয়ে যায়। অবৈধভাবে মাদক রাখার দায়ে দিপালী রায়কে ৩ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের জেল দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল আমিন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে নড়াইলের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা, মাদক ব্যবসায়ী উজ্জল রায়ের বাড়িতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় তার ভাঙ্গা একটি ঘর থেকে বিপুল পরিমান অর্থ, মাদক ও গাঁজা সেবনের সারঞ্জাম উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারী নাথ জানান, বিপুল পরিমান এ অর্থ একটি ভাঙ্গা ঘরের বিভিন্ন কৌটা, ময়লাযুক্ত জায়গা, কাঠ-খড়ি রাখার জায়গাসহ কমপক্ষে ৫০টি স্থান থেকে বিপুল পরিমান এ অর্থ এবং মাদক উদ্ধার করা হয়।  এটা মাদক বিক্রির টাকা এবং একটি মাদক সিন্ডিকেট এ অর্থ নিয়ন্ত্রন করছে।

নড়াইল সদর থানার ওসি মোঃ ইলিয়াছ হোসেন বলেন, উজ্জলের বিরুদ্ধে ২০১৪ সালের ৭ এপ্রিল মাদক আইনে একটি মামলা রয়েছে। ওই মামলা এখন আদালতে বিচারাধীন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল আমিন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দিপালীকে সাজা দেওয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765