শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




নারায়ণগঞ্জে`বন্দুকযুদ্ধে’ নিহত ১

নারায়নগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদমারি এলাকায় পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে’ বিপ্লব নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন।
মঙ্গলবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে সদর উপজলোর ফতুল্লা থানার চাঁদমারি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওসমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেলসহ দুই কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে।

নিহত বিপ্লব চাঁদমারি বস্তির সুলতান মিয়ার ছেলে।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওটু) সাজ্জাদ রোমন গণমাধ্যমকে জানান, বিপ্লবের বিরুদ্ধে শুধু ফতুল্লা থানাতেই ১৪টি মাদকের মামলা রয়েছে। তিনি জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী এবং এসব মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। দীর্ঘদিন যাবৎ তিনি আত্মগোপনে ছিলেন। ভোরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য লিংক রোডের পাশে মাইক্রোবাস স্ট্যান্ডের দিকে অভিযানে গেলে ডিবি পুলিশকে লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী গুলি ছোড়ে। পরে ডিবি পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখান থেকে বিপ্লবের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765