মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




নন্দীগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে আটকে রেখে ধর্ষণ

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণ করেছে মোয়াজ্জেম (৩০)নামে এক যুবক।

শনিবার রাতে উপজেলার দিঘীরপাড়ে ঘরের তালা ভেঙে ওই মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনার পর থেকে ধর্ষক মোয়াজ্জেম পলাতক রয়েছে।
মোয়াজ্জেম নন্দীগ্রাম উপজেলার বাশো দিঘীরপাড় গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি বিবাহিত।

জানা গেছে, মোয়াজ্জেম ছোট চাঙগুইর গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর (১৫) সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। শুক্রবার রাতে স্ত্রী-সন্তান না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দিয়ে ওই কিশোরীকে বাড়িতে ডেকে নেয় মোয়াজ্জেম। পরে তাকে ধর্ষণ করে ঘরে তালাবদ্ধ করে রাখে।

এদিকে শনিবার সকাল থেকে পরিবারের লোকজন ওই কিশোরীকে খুঁজতে থাকে। সন্ধ্যার পর মেয়েটির চিৎকারে গ্রামের লোকজন জানতে পেরে ঘরের তালা ভেঙে তাকে উদ্ধার করে। এ সময় ধর্ষক মোয়াজ্জেম বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

ধর্ষিতার বাবা জানান, রবিবার সকালে মেয়েকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, মোয়াজ্জেমকে গ্রেফতারে অভিযান চলছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765