শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি




ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চান ঢাবি ছাত্রীরা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানবন্ধনে তারা এ দাবি জানান।

এ সময় বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার করে ধর্ষককে ফাঁসিতে ঝোলানোর দাবি জানান শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইভেন্ট খুলে এ কর্মসূচির ডাক দেন শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থীর সঙ্গে সচেতন নাগরিকরাও অংশ নেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীবৃন্দ’ এর ব্যানারে লেখা ছিল, ‘ধর্ষকদের সর্বোচ্চ শান্তি প্রকাশ্যে মৃত্যদণ্ড চাই’, ‘পরবর্তী ধর্ষিতা আমি হবার আগে, আমার সুরক্ষা রাষ্ট্রকে বুঝিয়ে দিতে হবে’। একই লেখা সম্বলিত ব্যানার নিয়ে তাদের সঙ্গে মানববন্ধনে যোগ দেন সচেতন নাগরিক সমাজ। শিক্ষার্থীদের বহন করা পোস্টারে লেখা ছিল, ‘শিশুকামীদের ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই’, ‘ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই’, ‘বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার করে ধর্ষককে দড়িতে ঝোলাতে হবে’, ‘বিকৃত মানুষরুপী জানোয়ারমুক্ত সমাজ দাবি নয়, অধিকার..’, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি’ ইত্যাদি।

মানববন্ধনে ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক বিএম লিপি আক্তার বলেন, ‘আমরা ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই। অন্যান্য অপরাধের প্রকাশ্যে বিচার হলেও ধর্ষকদের বিচার হয় না। একটা খুনের চেয়ে কোন অংশে ধর্ষণকে ছোট মনে করি না। শাস্তি মৃত্যুদণ্ড হলে স্বাভাবিকভাবে ধর্ষকরা ভয় পাবে।’

পরিবেশ বিজ্ঞানী কানিজ আকলিমা সুলতানা বলেন, ‘ধর্ষণ, যৌন নির্যাতন এখন মহামারি আকার ধারণ করেছে। যেকোন মহামারি সরকার চাইলে রুখতে পারে। প্রশাসন যদি তাদের এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার সঙ্গে সংযুক্ত থেকে খোঁজ খবর নেয়, তাহলে ধর্ষণ রোধ হবে। একজন ধর্ষণ হলে পুরো পারিবারিক কাঠামো ভেঙে যায়। পরিবারটা আর কোনদিন মাথা তুলে দাঁড়াতে পারে না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765