বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




তারা এখনও ‘জমিদার’

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

চিত্রানায়ক রিয়াজ ও শবনম ফারিয়াকে ছোট পর্দায় অনেকবারই দেখেছেন দর্শক। আবারও তারা জুটি হলেন ‘জমিদার’ টেলিছবিতে। এটি পরিচালনা করেছেন এসএ হক অলিক। এতে রিয়াজকে দেখা যাবে জমিদার চরিত্রে আর তার স্ত্রীর চরিত্রে শবনম ফারিয়া।

সম্প্রতি গাজীপুরের বেশ কয়েকটি স্থানে এর দৃশ্যধারণ হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, রিয়াজের পূর্বপুরুষরাও জমিদার ছিলেন। এখনও সেই সম্মান ও প্রতিপত্তি তাদের রয়েছে। ফলে এখনও সেভাবেই চলাফেরা করেন তিনি। এলাকার এক ডাকাত একদিন জমিদার বাড়িতে ডাকাতি করতে আসে। ঘটে নানা ঘটনা। এই কালু ডাকাতের ভূমিকায় অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু।

এ ছাড়া আরও অভিনয় করেছেন দিলারা জামান, স্মরণ সাহা প্রমুখ। রিয়াজ বলেন, অনেকদিন পর ভালো একটি গল্প পেলাম। তাই অভিনয় করেও বেশ স্বাচ্ছন্দ্য লেগেছে। শবনম ফারিয়ার সঙ্গে আমার পর্দা রসায়ন অনেক পুরনো। আশা করছি এই টেলিছবিতে আমাদের অভিনয় দর্শকদের ভালো লাগবে। এটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা এসএ হক অলিক।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765