মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ঢামেকে ডেঙ্গুতে কৃষকের মৃত্যু

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিতসাধীন থেকে তিনি মারা যান। এ নিয়ে ঢামেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।

মারা যাওয়া ব্যক্তির নাম আমজাদ মন্ডল(৫২)। পেশায় কৃষক। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেতুয়া ধারাগ্রামের আবদুল হামিদের ছেলে।

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট তিনি ভোররাত রাত ৩টায় তিনি ঢামেকে ভর্তি হন। মঙ্গলবার সকাল পৌনে ৬ টায় হাসপাতালের ৬০১মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

মারা যাওয়া আমজাদের ছোট ভাই রাশেদ মণ্ডল জানান, আমজাদ গত শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হন। তাকে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ তার মৃত্যু হয়েছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765