শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক




ডেঙ্গুতে ইডেন কলেজের আরো এক ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইভা আক্তার (২৪) নামে ইডেন মহিলা কলেজের আরো এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকার মুগদা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইডেন মহিলা কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্রী ইভা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের খালেক মোল্লার মেয়ে। তিনি বাবা-মা ও বড় বোনের সঙ্গে ঢাকার আহম্মদবাদে থাকতেন।

ইভার ফুপাতো ভাই মো. ফাহিম শেখ সূত্রে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার থেকে জ্বরে ভুগছিলেন ইভা। বুধবার তাকে ঢাকার মুগদা ক্লিনিকে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ওই ক্লিনিকে ভর্তি রেখেই তার চিকিৎসা চলতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়। আজ (৫ আগস্ট) সকাল ১০টার দিকে টঙ্গিবাড়ীর হসাইল গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিবার বিকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মারা যান ইডেন কলেজের একাউন্টিং দ্বিতীয় বর্ষের ছাত্রী শান্তা তানভির।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765