বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ডাকাতিকালে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

লক্ষীপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে এবার একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ডিঙ্গা মানিক গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, স্থানীয় বাসিন্দা শামছুল হক, তার মেয়ে মনি আক্তার ও তার জামাই জাবেল (মনির স্বামী)।

ডাকাতের হামলার শিকার জাবেল ও তার শ্বশুর শামছুল ইসলাম জানান, ঘরের সিঁদ কেটে রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ তাদের বেঁধে ফেলার চেষ্টা করা হয়। টের পেয়ে চিৎকার করেন তারা। এসময় এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে ডাকাতরা। লুঙ্গি পরা অবস্থায় ১ জন ও অন্য ৩ জন শার্ট প্যান্ট পরা ছিল।
তাদের একটি মুঠোফোন ও একটি মানিব্যাগ ডাকাতরা নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে এ ঘটনা ছাড়াও গত এক সপ্তাহে একই ইউনিয়নের পশ্চিম টুমচর গ্রামের ৩টি বাড়িতে পৃথকভাবে ডাকাতি ও কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। এসময় ডাকাতরা এসব পরিবারের সদস্যদের বেঁধে মারধর করে নগদ ৫ লক্ষাধিক টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুটে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

প্রায়ই ডাকাতির ঘটনা ঘটায় স্থানীয় এলাকাবাসী রাত জেগে লাঠি হাতে পাহারা দিচ্ছে। তবে হয়রানি এড়াতে কেউ থানায় কোন অভিযোগ করেননি বলে জানা যায়। এমন পরিস্থিতিতে গ্রাম পুলিশ ও থানা পুলিশ এসব এলাকায় টহল বাড়িয়েছে। তবুও ঠেকানো যাচ্ছে না চুরি ও ডাকাতির ঘটনা।

সচেতন মহল মনে করছেন, মাদক সংশ্লিষ্ট একটি চক্র এসব ডাকাতির সঙ্গে জড়িত রয়েছে। খুব দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানান তারা।

সদর থানার ওসি একে এম আজিজুর রহমান মিয়া জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। ঘটনাগুলোর তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765