সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ঝালকাঠি বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলতাফ হোসেন খন্দকার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকারের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে তারই ছেলে আলতাফ। এ ঘটনার তিনদিন পর বরিশালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বারেক মারা যান। এ ঘটনায় বারেকের অপর ছেলে মঞ্জু খন্দকার বাদী কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ মে কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের বিচারক ১২ জন সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে আলতাফকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আসামি আলতাফ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জর হোসেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765