বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কর্নেল অলি

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না।

শনিবার এলডিপি কার্যালয়ে কুরআনিক পার্টি বিলুপ্ত করে দলের সব নেতাসহ বেশ কয়েকজন পেশাজীবি নেতাদের এলডিপিতে যোগদান উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন- নেতিবাচক কর্মকাণ্ডের জন্যই সরকারের পতন হবে। সেটা সময়ের ব্যাপার মাত্র। নেতাকর্মীদের পাশাপাশি তিনি দেশবাসীকেও নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক বলেন, দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হননি। বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের সময়ে জনগণ বিভিন্নভাবে নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে। কারণ দেশ স্বাধীন হয়েছে, জনগণ স্বাধীন হয় নাই। তাই আমাদের সবাইকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার, মানবাধিকার, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, দলীয়করণ মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। আমরা একে অপরকে দোষারোপ করে কখনো দেশকে তার অভিষ্ট লক্ষে পৌঁছাতে পারব না। সবাইকে সত্য উপলব্ধি করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে।

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সভায় দলের প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, ভাইস চেয়ারম্যান হামিদুর রহমান, ড. নিয়ামুল বশির, যুগ্ম মহাসচিব তমিজুদ্দিন টিটু, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী ও তথ্য গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765