রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’




জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর ৬ মাসের কারাদণ্ড

বিনোদন ডেক্স
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। চেক বাউন্সের একটি মামলায় গত শুক্রবার আলিপুরের মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট শুভদীপ চৌধুরী এ রায় দেন।
রায়ে বলা হয়, বিশ্বজিৎ চক্রবর্তী যে টাকা ধার নিয়েছিলেন, তা ফেরত দেয়ার পাশাপাশি অতিরিক্ত ৩০ শতাংশ দিতে হবে। না দিলে আরও ছয় মাসের কারাবাসের নির্দেশ দেবেন আদালত।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ওই অভিনেতা। তিনি বলেন, ‘যা বলার তা আমার আইনজীবী বলবেন।’
বিশ্বজিতের আইনজীবী সৈকত দত্ত মজুমদার জানান, নিয়ম অনুযায়ী কোনো অপরাধে কারও দুই বছর বা তার কম সাজা হলে তৎক্ষণাৎ আদালত তাকে জামিনে মুক্তি দেন। এ ক্ষেত্রেও তার মক্কেল জামিন পেয়েছেন।
এক মাসের মধ্যে ওই রায়ের বিরুদ্ধে আপিল মামলাও দায়ের হবে বলে ওই আইনজীবী জানান।
জানা গেছে, ২০১৫ সালে একটি সংস্থার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন বিশ্বজিৎ চক্রবর্তী। তবে ধার শোধ করতে ওই সংস্থাকে যে কয়েকটি চেক দেন তিনি, সেগুলো ব্যাংকে জমা দেয়ার পর বাউন্স করে। অর্থাৎ অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ছিল না।
এ ঘটনায় ২০১৭ সালে ওই অভিনেতার বিরুদ্ধে আলিপুর আদালতে মামলা করেন সংস্থার কর্মকর্তা দর্শন খামানি। দুই বছর মামলা চলার পর কয়েকদিন আগে শুনানি শেষ হয়। শুক্রবার রায় দেন বিচারক।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765