শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




কাশ্মীরে সবচেয়ে বেশি ভোগান্তি মেয়েদের

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

সম্প্রতি কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এটিকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা দিয়েছে ভারত সরকার। এতে চরম উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়। ইন্টারনেট, টেলিফোন, মোবাইল নেটওয়ার্ক, ডিশ সংযোগসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ভারত সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় সংখ্যক সামরিক সদস্য।

এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা। এতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে মেয়েদের।
পড়াশোনার জন্য কেরালা থাকতে হয় ২০ বছর বয়সী তরুণী উজমা জাভেদকে। পরিবারের সঙ্গে ঈদ পালনের জন্য কাশ্মীরে ফিরেছিলেন উজমা। কিন্তু ঈদ তো দূরের, ঘরে ফিরে বন্দিদশাতেই কেটে গেল এই উৎসব। একটি সাক্ষাৎকারে উজমা জানিয়েছেন, ওই সময়টা সব চেয়ে বেশি সমস্যার মুখোমুখি হতে হয়েছে কাশ্মীরি মেয়েদের।

কাশ্মীরের তরুণী উজমা জানান, এই সময় প্রতিটা মুহূর্ত উৎকণ্ঠায় কেটেছে তার। শ্রীনগরে তাদের দোতলা বাড়ির জানালা থেকে বারবার চোখ চলে যেত রাস্তায়। এই বুঝি কিছু হলো।

উজমা জানিয়েছেন, সব চেয়ে বেশি দুশ্চিন্তা হয়েছে, আশপাশের বান্ধবীদের জন্য। প্রায় এক সপ্তাহ ওদের কোনও খবর পাননি তিনি।

তিনি আরও বলেছেন, ‘বাবা বা ভাইকেও আমি বাড়ির বাইরে বেরোতে দিতে চাইছিলাম না সে সময়। কিন্তু কোনও উপায়ও ছিল না। বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস এবং রুটিটুকু আনার দরকারে বেরোতেই হচ্ছিল।’

বাড়ির সামনেই তখন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেধেছে আইনশৃঙ্খলা বাহিনীর। মায়ের সঙ্গে একা বাড়িতে উজমা আতঙ্কে ছিলেন। অনেক রাতে যখন বাবা ও ভাই ঘরে ফিরলেন, ততক্ষণে উজ়মাকে নিয়ে ছুটতে হয়েছে হাসপাতালে। কারণে আতঙ্কে, তার রক্তচাপ বেড়ে গিয়েছিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765