রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’




এরশাদের প্রথম জানাজা বাদ জোহর সেনানিবাসে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯
ফাইল ছবি

হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাজা বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে যাওয়া হবে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে।

আগামীকাল সোমবার এরশাদের মরদেহ গ্রামের বাড়ি রংপুরে নেওয়া হবে। ঢাকায় সামরিক কবরস্থানে দাফনের কথা রয়েছে সাবেক এই সেনাপ্রধানের।

দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। প্রায় আট মাস ধরে অসুস্থ ছিলেন এরশাদ। গত ১০ দিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন এরশাদ।

এরশাদ বর্তমান সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগের আগের সরকারে তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পালন করেছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765