বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




এক মাস পর কবর থেকে তোলা হলো লাশ

নীলফামারি প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

নীলফামারীর জলঢাকায় এক মাস পর গৃহকর্মী আছিয়া বেগমের লাশ কবর থেকে তোলা হয়েছে।

বুধবার উপজেলার কাঁঠালী ইউনিয়ন থেকে ওই লাশ উত্তোলন করা হয়।

নীলফামারীর ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রুহুল আমিন, সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা কামাল, জলঢাকা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, ওসি মোস্তাফিজুর রহমান।

লাশ উত্তোলন শেষে বাদী বলেন, আমার বোনের স্বাভাবিক মৃত্যু হয়নি। তাই আমি মামলা করি।

দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম উপস্থিত সংবাদকর্মীদের বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা লাশ উত্তোলন করলাম।

অভিযুক্ত ডা. শাহীন বলেন, যেহেতু মামলাটি তদন্তাধীন রয়েছে, সে কারণে আমি মন্তব্য করতে চাই না।

উল্লেখ্য, গত ৩০ জুন রাতে ডা. সাখাওয়াত হোসেন শাহীনের বাসায় গৃহকর্মী আছিয়া বেগমের মৃত্যু হয়।

পরের দিন দুপুরে ডা. সাখাওয়াত হোসেন শাহিনের গ্রামের বাড়ি কাঁঠালী ইউনিয়নে দাফন সম্পন্ন করা হয়।

গত ২ জুলাই গৃহকর্মীর ভাই আশরাফুল হক বাদী হয়ে নীলফামারী আমলী আদালতে ডা. শাহীনকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765