রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’




আমাজনে আগুন নেভাতে যুদ্ধবিমান থেকেও পানি ঢালছে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

আমাজনের আগুন নেভাতে ব্রাজিলের যুদ্ধবিমান থেকে আমাজন রাজ্য রন্ডোনিয়ায় পানি ফেলা শুরু হয়েছে। খবর দ্য গার্ডিয়ান’র।

খবরে বলা হয়, আগুন নেভাতে রবিবার সাতটি রাজ্যে সেনা অভিযান অনুমোদন করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। প্রেসিডেন্ট অফিসের একজন মুখপাত্র বলেন, স্থানীয় সরকারগুলোর অনুরোধের প্রেক্ষিতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার আগুন নেভানোর একটি ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যায়, আগুনের কারণে সৃষ্ট ধোঁয়া ভেদ করে হাজার হাজার লিটার পানি ফেলছে একটি সেনা বিমান।

এদিকে রন্ডোনিয়া ছাড়া অন্যান্য রাজ্যে কী ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে সে ব্যাপারে সরকার কিছু জানায়নি। ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানায়, দেশটির উত্তরাঞ্চলীয় আমাজন অঞ্চলে প্রায় ৪৪ হাজার সেনা মোতায়েন রয়েছে। তবে ওই সেনাদের কোথায়-কী পরিমাণে মোতায়েন করা হবে এবং তারা কী ধরনের অভিযান চালাবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765