বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




বাংলাদেশ নিয়ে স্ট্যাটাস দিলেন মার্ক জাকারবার্গ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ বাংলাদেশে স্নায়ুরোগ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। ‘মেনিনজাইটিস’ নামের স্নায়ুরোগের প্রার্দুভাব নিয়ে এই স্ট্যাটাস দেন তিনি।

ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে জাকারবার্গের দাতব্য প্রতিষ্ঠান ও বায়োহাবের তৈরি একটু টুল ব্যবহারের প্রশংসা করেছেন তিনি।
ওই পোস্টটিতে জাকারবার্গ লিখেন, সম্প্রতি বাংলাদেশের গবেষকেরা মেনিনজাইটিস প্রার্দুভাবের কারণ খুঁজে বের করতে ‘আইডিসেক’ নামের করটি টুল ব্যবহার করছেন। যা তৈরি করেন ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ ও বায়োহাব নামের দল।

‘আইডিসেক’ বা ইনফেকটিয়াশ ডিজিজ সিকোয়েন্সার হচ্ছে মূলত ওপেন সোর্স ও ক্লাউডভিত্তিক টুল যা যে কেউ ইন্টারনেট সংযোগ ব্যবহার করে তা ব্যবহার করতে পারে। বায়োহাবের প্রযুক্তি ও টুল ব্যবহার করে শিশুদের রোগ প্রতিরোধের উপযোগী নানা ধরনের ব্যবস্থা নেয়া যায় যা বড় উদাহরণ হতে পারে।’

ফেসবুক পোস্টে এ কাজের জন্য গেটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন জাকারবার্গ। এছাড়া আইডিসেক টুলটি বিশ্বের সব স্বাস্থ্যকর্মীর হাতে তুলে দিতে গেটস ফাউন্ডেশন কাজ করছে বলেও জানান তিনি।

এই স্ট্যাটাসের সঙ্গে জাকারবার্গ আইডিসেক নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন যা ভিডিওটি ৩ লাখ ৮৮ হাজার ভিউ হয় এবং এই ভিউ বাড়ছেই।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765