শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




লারমনিরহাটে নজরুল উৎসব

লালমণিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে লারমনিরহাটে সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রশিক্ষণ নিয়ে কর্মশালা ও নজরুল উৎসবের আয়োজন করা হয়। গতকাল ২৭ সেপ্টেম্বর সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যড. মতিয়ার রহমান। এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ জেলার সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে সম্মাননা ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিভিল সার্জন ডা: কাসেম আলী, ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতিক, সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়। কবি ও সমাজ ফেরদৌসী বেগম বিউটির সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক (অব:) গোলাম রহমান, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক আব্দুল মজিদ মন্ডল, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলা প্রিন্স, কবি সরোজ দেব, কবি দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মজিবর রহমান, সংগীত শিল্পী তাজুল ইসলাম বক্তব্য রাখেন প্রমুখ। সম্মাননা ও সনদ বিতরন শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765