শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বিএনপি দুর্নীতিবাজদের দল : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি হচ্ছে দুর্নীতিবাজদের দল। তাদের চেয়ারম্যানকে এতিমের টাকা চুরি করার জন্য জেলে পাঠিয়েছে আদালত। আর সিনিয়র কো-চেয়ারম্যান হচ্ছে দুর্নীতিবাজ মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত এবং মুচলেকা দেয়া অপরাধী।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশন চত্বরে একটি সংগঠনের অনলাইনে রক্তদাতা নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে তিনি এ সব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন সেই অভিযান চলবে। তার কারণ প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের জিরো টলারেন্স। যারা এ অপরাধে জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় অবৈধভাবে ক্যাসিনো চালানোর খরব পেলেই সেখানে অভিযান চলবে।

আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ও রক্তদাতা সংগঠনের উপদেষ্টা ডা. মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন,উপজেলা যুবলীগ নেতা মো.আল আমিন মোল্লা প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765