রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




সৌদি আরবে প্রথমবারের মতো টুরিস্ট ভিসা চালু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

বিদেশি পর্যটকদের জন্য প্রথমবারের মতো সৌদি আরবের দরজা খুলছে। তেলভিত্তিক অর্থনীতি থেকে নির্ভরতা কমাতে এমন উদ্যোগ নিল মধ্যপ্রাচ্যের দেশটি।

বিবিসি জানায়, পর্যটকদের জন্য শুক্রবার ৪৯টি দেশের ভিসা ব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি আরব। নারী পর্যটকদের সুবিধার্থে পোশাকের কড়াকড়িতেও শিথিলতা আনা হচ্ছে।

পর্যটনমন্ত্রী আহমদ আল-খাতিব এমন সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন।

এত দিন হজ, ব্যবসা এবং প্রবাসী কর্মজীবীদের জন্য সৌদি আরবের ভিসা সীমাবদ্ধ ছিল। এখন থেকে সেখানে যুক্ত হচ্ছে পর্যটন ভিসাও।

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এর মধ্য দিয়ে পর্যটনখাতে দেশি বিদেশি বিপুল বিনিয়োগ ঘটবে। ২০৩০ সালের মধ্যে পর্যটন খাত দেশীয় উৎপাদনকে ৩ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত হবে।

আল খাতিব বলেন, “দর্শনার্থীরা অবাক হয়ে যাবেন, আমরাও আমাদের ভান্ডারগুলো তাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, ইউনেসকো ঘোষিত পাঁচটি বিশ্ব ঐতিহ্য, প্রাণবন্ত এক স্থানীয় সংস্কৃতি, শ্বাসরুদ্ধকর প্রকৃতি।”

তবে অমুসলিমেরা এখনো পবিত্র নগরী মক্কা-মদিনায় ভ্রমণ করতে পারবেন না। এ ছাড়া মদ্যপানের নিষেধাজ্ঞাও মেনে চলতে হবে পর্যটকদের।

তবে নারী পর্যটকদের স্থানীয়দের মতো বোরকা বা আবায়া পরতে হবে না কিন্তু পোশাকে শালীনতা বজায় রাখতে হবে বলে সৌদি কর্তৃপক্ষ জানায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765