রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




দেশের ৪২ হলে মুক্তি পেল সাপলুডু

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

দেশের ৪২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাপলুডু’। আগামীকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে চলবে ছবিটি।

ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), সীমান্ত সম্ভার (ধানমণ্ডি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) এর পাশাপাশি চট্টগ্রামের সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে দেখা যাবে ছবিটি।

এছাড়াও মধুমিতা (ঢাকা), বলাকা (ঢাকা), শ্যামলী (ঢাকা), বিজিবি (চট্টগ্রাম), মুক্তি (বগুড়া), এশিয়া (ঢাকা), ঢাকা ক্যান্টম্যান্ট (ঢাকা), নিউ গুলশান (কেরানীগঞ্জ, জিনজিরা), পুণম (ঢাকা), গীত (ঢাকা), আনন্দ (ঢাকা), রাজমনি (ঢাকা), চিত্রামহল (ঢাকা), রাণীমহল (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), সাভার ক্যান্টম্যান্ট (সাভার), ঝুমুর (জয়দেবপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), রূপকথা (শেরপুর), মাধবী (মাধপপুর), মডার্ন (দিনাজপুর), সোনিয়া (বগুড়া) হলে ‘সাপলুডু’ চলবে।

ছবিটি আরও দেখা যাবে নিউ রজনীগন্ধা (ছালা), আলমাস (চট্টগ্রাম), সিনেমা প্লেস (চট্টগ্রাম), মনিহার (যশোর), অভিরুচি (বরিশাল), তিতাস (পটুয়াখালি), বনলতা (ফরিদপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা),নন্দিতা (সিলেট), বিজিবি (সিলেট), পান্না (মুক্তারপুর), রাজ (কুলিয়ারচর), রূপকথা (পাবনা), শাপলা (রংপুর), নবীণ (মানিকগঞ্জ) সিনেমা হলে।

গত বছরের ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া সিনেমাটির শুটিং চলেছে ৩ ডিসেম্বর পর্যন্ত। ‘সাপলুডু’তে শুভ-মিমের পাশাপাশি আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই।

সিনেমাটি নির্মাণের পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যও রচনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

গত সেপ্টেম্বরে তেজগাঁও স্টুডিওতে সাপলুডুর গান প্রকাশ অনুষ্ঠানে মেজাজ হারান আরেফিন শুভ

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765