বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক




শ্রমিক লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল ডিএনসিসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

ফুটপাত দখল করে গড়ে ওঠা জাতীয় শ্রমিক লীগ তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার কারওয়ানবাজার ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় সংলগ্ন এলাকা থেকে এ ফুটপাত দখল মুক্ত করার উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

অভিযানে শ্রমিক লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ফুটপাত ও সড়ক দখল করার অপরাধে প্রায় ৮০টি অস্থায়ী দোকানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।

২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান এক একটি এলাকা ধরে পরিচালনা করা হবে। ওই এলাকার ফুটপাত-সড়ক যতদিন পর্যন্ত দখলমুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সেই এলাকায় অভিযান পরিচালিত হবে।

কারওয়ানবাজার সহ আশেপাশের যেসব এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে তা হলো, অঞ্চল-৫ এর ২৬ নম্বর ওয়ার্ডের ফার্মগেট পুলিশ বক্স থেকে বিজয় সরণি, পান্থপথ সিগন্যাল থেকে সোনারগাঁও ফোয়ারা, জাহাঙ্গীর টাওয়ার থেকে এফডিসি রেলগেট, হলিক্রস কলেজ থেকে তেজগাঁও রেলগেট, তেজগাঁও রেলস্টেশন রাস্তার দুই পাশের ফুটপাত, জনতা টাওয়ার থেকে পেট্রোবাংলা, ঢাকা ওয়াসার বাইলেন রাস্তার এক পাশের ফুটপাত, প্রথম আলো ভবনের দক্ষিণ পাশের ফুটপাত, ডিআইটি মার্কেট থেকে বিটিএমসি ভবন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765