শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




এবার তামিল ছবির নায়িকা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

দীর্ঘদিন পর তামিল ইন্ডাস্ট্রিতে ফেরার সুখবর দিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। আর নায়িকা কাজে ফেরায় ভীষণ উচ্ছ্বসিত তার ভক্তরা।

একদিকে অমিতাভ বচ্চন ‘দাদাসাহেব ফালকে’ সম্মানে সম্মানিত। অন্য দিকে বউমার তামিল ইন্ডাস্ট্রিতে পদার্পণ করায় বচ্চন পরিবারে এখন খুশির হাওয়া বইছে।

ঐশ্বরিয়ার প্রিয় পরিচালক মণিরত্নম। বলিউডে আসার আগে তার পরিচালিত ছবি ‘ইরুভার’-এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। এবার তার প্রিয় পরিচালকের নতুন একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন পর তামিল ছবিতে তাকে দেখা যাবে বলে ফ্লিমফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, পরিচালক মণিরত্নমের আসন্ন ছবিতে দ্বৈত চরিত্র অভিনয় করবেন ঐশ্বরিয়া। মা ও মেয়ের ভূমিকায় দেখা যাবে তাকে।

ঐশ্বরিয়াকে সর্বশেষ অতুল মানজেরকর পরিচালিত ‘ফ্যানে খানে’ দেখা গিয়েছিলো।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765