শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




কবরস্থান থেকে কঙ্কাল চুরির সময় আটক ১

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কবর থেকে এক নারীর কঙ্কাল চুরি করে নেওয়ার সময় সহিউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার ভোর রাতে উপজেলার সারমারা বাজার থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক সহিউদ্দিন (৪০) বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টালিপাড়া গ্রামের সিরাজল মিয়ার ছেলে।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার উত্তর সারমারা এলাকার মৃত মোখলেছুর রহমানের স্ত্রী পারুলের কঙ্কাল রাতের কোন এক সময় কবর থেকে চুরি করে সহিউদ্দিন। ওই নারীর কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় সারমারা বাজারের নিরাপত্তা কর্মীরা তাকে দেখতে পায়। পরে নিরাপত্তা কর্মীরা সহিউদ্দিনের ব্যাগ তল্লাশি করে কঙ্কাল দেখতে পায়। এ সময় সহিউদ্দিনকে আটক করলে বাজারের লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. তাহেরুল ইসলাম জানান, সহিউদ্দিন থানায় আটক রয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765