শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




পাকিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

পাকিস্তানে গতকাল মঙ্গলবার ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৬ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে শতাধিক জনের আঘাত গুরুতর।

পাকিস্তানের ইসলামাবাদ, শিয়ালকোট, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুলতানসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ রিয়াজ এএফপিকে বলেন, ‘মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে উত্পত্তি হওয়া ভূমিকম্পটি পাঞ্জাবজুড়ে অনুভূত হয়েছে। এছাড়া খাইবার পাখতুনখোয়ার কিছু এলাকায় কম্পন অনুভূত হয়।’ তিনি আরো বলেন, ‘ভূমিকম্পে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের মিরপুর এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।’

ভূমিকম্পের উত্স মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে হওয়ায় এর তীব্রতা ছিল অনেক বেশি। প্রতিবেশী ভারতেও এ কম্পন টের পাওয়া গেছে।

মার্কিন ভূত্বাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানায়, গতকাল স্থানীয় সময় বিকেল ৪টার পরপরই পাঞ্জাব ও আজাদ কাশ্মীর সীমান্তবর্তী ঝিলাম থেকে ২২ দশমিক ৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের উত্পত্তিস্থল।

আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুখ হায়দার খান জানান, আহতদের মিরপুর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। তিনি সাংবাদিকদের আরো বলেন, ভূমিকম্পে ‘আমাদের সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।’ প্রদেশটির যুব, ক্রিড়া ও সাংস্কৃতিক মন্ত্রী সাংবাদিকদের জানান, পরিস্থিতি মোকাবেলার জন্য হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নাঈম নামে স্থানীয় এক বাসিন্দা এএফপিকে জানান, ভূকম্পনের তীব্রতা এতোটাই বেশি ছিলে যে এতে রাস্তাঘাট, মোবাইল ফোনের টাওয়ার, বৈদ্যুতিক খুঁটির মারাত্মক ক্ষতি হয়েছে। সাজ্জাদ জারাল ও কাজী তাহির নামে দুই প্রত্যক্ষদর্শী টেলিফোনে জানান, ভূমিকম্পে অনেক বাড়িঘর ও অন্তত একটি রাস্তার ভয়াবহ ক্ষতি হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765