শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




আন্দোলনের নামে ছাত্র-ছাত্রীরা ঝোপে-ঝাড়ে অশালীন কাজ করে বেড়াচ্ছে: ভিসি নাসির

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের কটূক্তি করে উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন বলেছেন, ‘আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের বের করতে দেবেন না, অথচ দেখেন তারা রাস্তায় রাস্তায়, ঝোপে-ঝাড়ে অশালীন কাজ করে বেড়াচ্ছে; সারারাত থাকছে। তাদের ইনভাইটেড গেস্ট (আমন্ত্রিত অতিথি), অছাত্ররাও এসে রাত কাটাচ্ছে। হোয়াট ইস দিস?’

তিনি মঙ্গলবার বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।
আন্দোলনের জন্য সাংবাদিকদের দায়ী করে তিনি বলেন, ‘সাংবাদিকরা বলে দিচ্ছেন- এভাবে দাঁড়াও, ওভাবে নাচ। সংবাদ কাভার (প্রচার) বন্ধ রাখেন, দুই ঘণ্টায় সমাধান হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘ভিসি (ভাইস চ্যান্সেলর/উপাচার্য) অপসারণের জন্য আপনারা দাবি করতে পারেন, মানববন্ধন করতে পারেন। কিন্তু আড়াই কোটি টাকার ভুল তথ্য পেপারে দিয়ে ভিসি তাড়াতে হবে এটা তো ঠিক না।’

সাংবাদিকদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘আমি সাংবাদিকদের ভাইদের বললাম, আপনারা আমার সাথে বসেন। সমাধান ৫ মিনিটে। আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কিন্তু আপনারা আমাদের কথাগুলো লিখছেন না।’

প্রসঙ্গত, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কার করা হলে আন্দোলনের সূত্রপাত হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765