শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




১৩৮ টাকার আম চুরির জরিমানা ১ লাখ ১৫ হাজার টাকা!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

দুটি আম চুরির দায়ে দোষী সাব্যস্ত করে ভারতীয় এক বিমানবন্দর শ্রমিককে ১লাখ ১৫ হাজার টাকা জরিমানা করলো সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত। সেই সঙ্গে তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে নিজ দেশে ফেরত যাওয়ারও নির্দেশ দেওয়া হলো।

সোমবার আমিরশাহির একটি আদালত এ রায় প্রদান করে। জানা গেছে, ২৭ বছর বয়সী ওই যুবক দুবাই এয়ারপোর্টের তিন নাম্বার টার্মিনালে যাত্রীদের ব্যাগ বিমানে পৌঁছে দেওয়ার কাজ করতেন। ২০১৭ সালের ১১ আগস্ট তিনি একটি আম ভর্তি বাক্স ভারতে যাওয়ার বিমানে তুলছিলেন। সেই বাক্স থেকেই তিনি ওই সময় দুটি আম চুরি করে খেয়েছিলেন। ওই যুবক জানান, পিপাসা মেটানোর জন্যই তিনি আম দুটি চুরি করেছিলেন।

২০১৮ সালের এপ্রিলে পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তাকে গ্রেফতার করা হয়। তার থাকার স্থানে অনুসন্ধানও চালানো হয়। কিন্তু সেখানে কোনো চুরির জিনিস পাওয়া যায়নি।

পরে সিসিটিভির ফুটেজে অভিযুক্ত ব্যক্তিকে যাত্রীর বাক্স খুলে চুরি করতে দেখা যায়।চুরি করা আম দুটির মূল্য ৬ দিরহাম বা বাংলাদেশী টাকায় ১৩৮ টাকা হলেও তাকে ৫ হাজার দিরহাম বা ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।

অবশ্য ১৫ দিনের মধ্যে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে ও্ই যুবকের।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765