বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীর আত্মহত্যা

রংপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন চকবাজার এলাকার একটি ছাত্রাবাস থেকে কৃষ্ণচন্দ্র (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন পার্কের মোড় চকবাজার এলাকার ‘ছায়ানীড়’ ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করে তাজহাট থানা পুলিশ।

বিষয়টি তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান নিশ্চিত করেছেন।

কৃষ্ণচন্দ্র লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বালাপুকুর এলাকার অনীল চন্দ্রের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কৃষ্ণচন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য ছায়ানীড় ছাত্রাবাসে বেশ কয়েক মাস ধরে অবস্থান করছিলেন। গত বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেও কোথাও উত্তীর্ণ হননি। এ বছর দ্বিতীয়বার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পাশাপাশি টিউশনি করাতেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ছাত্রাবাসের একটি কক্ষে দরজা লাগিয়ে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন কৃষ্ণচন্দ্র। খবর পেয়ে তাজহাট থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ওসি শেখ রোকনুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। ময়নাতদন্ত ও পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765