শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




টাক ঢেকে যাক চুলে

নতুনবার্তা ডেস্ক :
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

অনেকের বংশগত কারণে বেশি চুল পড়ে। তবে ভুল শ্যাম্পু, স্প্রে বা অয়েন্টমেন্ট ব্যবহারের কারণেও চুল পড়ে। বেশির ভাগ ক্ষেত্রে আমরা বন্ধুবান্ধব বা এর-ওর পরামর্শে চুল পড়া কমানোর জন্য বা নতুন চুল গজানোর জন্য নানারকমের উপাদান ব্যবহার করি।

এতে দীর্ঘমেয়াদি ফল লাভ খুবএকটা হয় না। ফলে হতাশা পেয়ে বসে। আবার অনেক অর্থও অপচয় হয়। চুল পড়ার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা, সেটা খুঁজে বের করা উচিত ও কারণটির চিকিৎসা জরুরি। প্রথম দিকে কিছু স্প্রে বা ওষুধ, ভিটামিন ইত্যাদি দিয়ে চুল পড়া কমানোর চিকিৎসা করা হয়।

মাথার চুল একজন পুরুষকে ব্যক্তিত্বসম্পন্ন করে। তবে অসময়ে অতিরিক্ত চুল পড়ে যাওয়া ও শেষে ঠাক পড়া খুবই অস্বস্তিকর।

অনেকে পুরুষের দেখা যায় মাথার সামনের দিকে বা মাঝখানে চুল পাতলা হতে থাকে। বিশেষ করে যারা হেলমেট পরেন তাদের আগে টাক পড়ে।

মাথায় চুল পাতলা হতে থাকলে অবশ্যই ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করতে পারেন।

জবা ফুলের রস

১. ১ গ্লাস পানি ফুটিয়ে এতে ২টি জবাফুল দিয়ে ৩-৪ মিনিট সিদ্ধ করুন। এরপর সিদ্ধ পানি ছেঁকে ঠাণ্ডা করে লেবুর রস মিশিয়ে নিন। এরপর চুল শ্যাম্পু করার পরে এই মিশ্রণটি মাথায় লাগিয়ে নিন। জবা ফুলের রস চুলের গোড়ার জন্য উপকারী।

নিমপাতা

তিন গ্লাস পানিতে ১০টি নিমপাতা ফুটান। এবার ঠাণ্ডা করে চুলের গোড়ায় মিশ্রণটি লাগিয়ে নিন। সপ্তাহে দু’বার ব্যবহার করুন।

অলিভ অয়েল

অলিভ অয়েল ২ চামচ মধু এবং ১ চামচ দারচিনি গুঁড়ো ভালো করে মেশান। মিশ্রণটি ভালো করে চুলের গোড়ায় লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে নিন। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করুন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765