শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ




ছাত্রদলের বিপক্ষে ছাত্রলীগের পাল্টা অবস্থান, ঢাবিতে উত্তেজনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

দীর্ঘদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্রদলের নতুন কমিটির সদস্য ও নেতাকর্মীরা অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়েছে। এদিকে পাল্টা অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। উভয় পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে উত্তেজনা তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

আজ রবিবার মধুর ক্যান্টিনে ছাত্রদল-ছাত্রলীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা যায়।

মধুর ক্যান্টিনে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের স্লোগানের পাশাপাশি ও শেখ হাসিনার নামে পাল্টা স্লোগান দিতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের। পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। তবে বড়ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সকাল ১১টার কিছুক্ষণ পরে ছাত্রদলের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে আসেন। অন্যদিকে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছিলেন।

ছাত্রদলের নেতাকর্মীরা এরপর খালেদা জিয়ার মুক্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে তারা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে দেখা করে।

মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন ছাত্রদল সভাপতি খোকন।

গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ছাত্রদল সবসময় সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে। তাদের নিয়ে কাজ করেছে। গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সমস্যা হচ্ছে। সেখানে আমরা প্রথম ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবো। আমরা অলরেডি কাজ শুরু করেছি।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765