রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরান-রাশিয়া-চীনের যৌথ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল স্থাপনায় হামলার জেরে দেশটিতে সামরিক বাহিনী ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু সৌদি আরব নয়, সংযুক্ত আরব আমিরাতেও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি দেশকে নিয়ে যৌথ নৌমহড়ার ঘোষণা দিয়েছে ইরান।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান শীঘ্রই রাশিয়া এবং চীনের সঙ্গে নৌমহড়া চালাবে বলে ঘোষণা দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের আন্তর্জাতিক ও কূটনৈতিকবিষয়ক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাদির নেজামী শনিবার যৌথ মহড়ার ঘোষণা দিয়ে বলেন, তিন দেশের নৌবাহিনী ভারত মহাসাগর এবং ওমান সাগরের আন্তর্জাতিক পানিসীমায় যৌথ মহড়া চালাবে।
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তাদের কাছে সাহায্য চেয়েছে। তেল স্থাপনায় ড্রোন হামলার দায় স্বীকার করে ইয়েমেনে সৌদি জোটের সঙ্গে যুদ্ধরত হুতি বিদ্রোহীগোষ্ঠী। তবে যুক্তরাষ্ট্র বলছে, হামলার নেপথ্যে আছে ইরান আর সৌদি দাবি করছে যে ড্রোন দিয়ে হামলা হয়েছে তা ইরানের তৈরি। বরাবরের মতো ইরান সৌদি ও যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765