শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সহায়তা করছে বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি

নিগার সুলতান সুপ্তি, ঢাবি
  • প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা। অধিকাংশ আর্টসের শিক্ষার্থীদের প্রধান স্বপ্ন ই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিনের লালিত এ স্বপ্ন পূরণের দিন যখন আসে তখন তাদের অনেকেরই পড়তে হয় নানা দুর্বিপাকে। কেউ হয় তো নিজের কেন্দ্র খুঁজে পায় না, আসন বিন্যাস জানে না, আবার কেউ ভুল করে চলে আসে অন্য কেন্দ্রে। দূর-দূরান্ত থেকে ছুটে আসা এসব শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বাগেরহাট জেলা ছাত্র কল্যান সমিতি টানা ৩য় দিনের মত আজও সেবাদান করেছে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের।

বিভিন্ন বর্ষের বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন সেবাদান কার্যক্রম । একদিকে তারা সাহায্য করতে পেরে খুশী অন্যদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থী,অভিভাবকরাও সেবা পেয়ে মুগ্ধ। সেবাদান কার্যক্রম শেষে জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুমবিল্লাহ বাবু বলেন,”সকলের সহযোগিতা পেলে ভবিষ্যৎ এ মানুষের জন্য এবং সংগঠনের জন্য ভালো কিছু করতে পারব বলে আশাবাদী এবং ছাত্র কল্যাণ সমিতিকেও অনেক দূর নিয়ে যেতে পারব।” এ বছর ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা। দুই হাজার ৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮ জন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765