রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




রণবীরের সঙ্গে কাজ করবেন না শ্রদ্ধা!

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

বলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রদ্ধা কাপুর। তার অভিনীত দুই ছবি ‘সাহো’ এবং ‘ছিছোরে’ বক্স অফিসে ঝড় তোলার পর তার কাছে আসছে একের পর এক ছবির অফার।

এর প্রেক্ষিতে পরিচালক লাভ রঞ্জনের আগামী ছবিতে অজয় দেবগন ও রণবীর কাপুরের বিপরীতে শ্রদ্ধাকেও ভাবা হয়েছিলো। কিন্তু এর মাঝে খবর বেরিয়েছে, সেই ছবিতে ‘না’বলে দিয়েছেন তিনি। আর শ্রদ্ধার হঠাৎ এমন সিদ্ধান্তের বিষয়ে হতবাক সবাই।

জানা গেছে, নীতেশ তিওয়ারির ৬০০ কোটি রুপি বাজেটের ছবিতে কাজের আগ্রহ দেখিয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে শ্রদ্ধাকে। পৌরাণিক কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি ‘রামায়নে’-এ সীতা চরিত্রের অফার এসেছে তার কাছে।

এর আগে শ্রদ্ধা শেষ ছবি ‘ছিছোরে’-এর পরিচালকও ছিলেন নীতেশ তিওয়ারি। অনেকেই বলাবলি করছেন, নীতেশের সঙ্গে শ্রদ্ধার বোঝাপড়া পাকাপোক্ত হওয়ায় হয়তো তিনি রনবীরের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

শ্রদ্ধা কাপুরের পরবর্তী ছবি রেমো ডি’সুজা পরিচালিত ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765