শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




আফগানিস্তানে কৃষকের ওপর ড্রোন হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

আফগানিস্তানের নানগারহার প্রদেশের খুগিয়ানি জেলার ‘ওয়াজির তাঙ্গি’ এলাকায় মার্কিন ড্রোন হামলায় অন্তত ৪০ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ৪০ জন আহত হয়েছে। হতাহতরা কৃষক বলে জানা গেছে। সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস’র গোপন আস্তানা ভেবে বিশ্রামরত কৃষকদের ওপর বোমা ফেলার কারণে হতাহতের এ ঘটনা ঘটেছে।

নানগারহার প্রদেশের অন্তত তিনজন সরকারি কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছেন। নানগারহারের প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি বলেছেন, একটি পাইন বাদামের ক্ষেতে কর্মরত কৃষকদের ওপর ড্রোন থেকে হামলা চালানো হয়েছে। এর ফলে ৭০ জন কৃষক হতাহত হয়েছেন।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার খবরের সত্যতা স্বীকার করেছে, তবে হতাহতের সংখ্যা জানায় নি। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খুগিয়ানি বলেছেন, হামলার বিষয়ে সরকার তদন্ত চালাচ্ছে। এ পর্যন্ত নয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মার্কিন বাহিনী এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করে নি।

‘ওয়াজির তাঙ্গি’ এলাকার উপজাতীয় নেতা মালিক রাহাত গুল বলেছেন, পাইন বাদাম সংগ্রহ করার পর ক্লান্ত-শ্রান্ত কৃষকরা যখন তাদের তাবুর কাছে জড়ো হয়ে বিশ্রাম নিচ্ছিলেন তখনি ড্রোন থেকে বোমা ফেলা হয়। তাঁবুর পাশে তারা আগুন জ্বালিয়ে রেখেছিলেন। এদিকে, দক্ষিণাঞ্চলীয় যাবুল প্রদেশে তালেবানের গাড়ী বোমা হামলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765