বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




নূর চৌধুরীকে নিয়ে বাংলাদেশের পক্ষে কানাডার আদালতের রায়

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে নিয়ে বাংলাদেশ সরকারের একটি আবেদনের পক্ষে রায় দিয়েছেন কানাডার ফেডারেল কোর্ট।

ফেডারেল কোর্টের বিচারক জেমস ডব্লিউ ওরেইলি মঙ্গলবার এই রায় ঘোষণা করেন বলে কানাডার সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়।

নূর চৌধুরীর ট্যাটাস (মর্যাদা বা কিসের ভিত্তিতে তিনি সেখানে বসবাস করছেন) প্রকাশ করা-সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ার ব্যাপারে ওই আবেদন করা হয়।

রায়ে বিচারক বলেন, নূর চৌধুরীর বিষয়ে বাংলাদেশকে তথ্য না দেওয়ার সিদ্ধান্ত কানাডা সরকারকে পুনর্বিবেচনা করতে হবে। তার অভিবাসন সংক্রান্ত তথ্য প্রকাশে জনস্বার্থে ব্যাঘাত ঘটবে না।

রায়ে তিনি আবেদনটির বিচারিক পর্যালোচনা করতে সম্মতি দেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশত্যাগ করে নূর চৌধুরী। সে বর্তমানে কানাডার টরন্টোতে রয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা মামলার চূড়ান্ত বিচারে নুর চৌধুরীর ফাঁসির রায় হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৯ সালে খুনি নূর চৌধুরী কানাডা থেকে তার বহিষ্কার এড়াতে ‘প্রি-রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট’ আবেদন করে। তাতে সে উল্লেখ করে, বাংলাদেশে ফেরত পাঠানো হলে তাকে ফাঁসি দেওয়া হবে।

কানাডার অ্যাটর্নি দফতরের সিদ্ধান্তহীনতায় প্রায় ১০ বছর আবেদনটি নিষ্পত্তি হয়নি। পরে এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে ২০১৮ সালের জুন মাসে কানাডার ফেডারেল কোর্টে ‘রিট অব ম্যানডামাস’ দাখিল করা হয়। নূর চৌধুরীর আবেদনের বিষয়ে অ্যাটর্নি দফতরকে সিদ্ধান্ত জানানোর অবশ্য পালনীয় নির্দেশনা চেয়েই বাংলাদেশের পক্ষে এ আবেদন করা হয়।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765