শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ভয়ঙ্কররূপে ধেয়ে আসছে হামবার্তো

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

হারিকেন হামবার্তো আরো ঘনিভূত হয়ে মঙ্গলবার বড় ধরনের ৩ মাত্রার ভয়াবহ ঝড়ে রূপ নিচ্ছে। এটি বারমুডার কাছ দিয়ে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ভয়াবহ জলোচ্ছ্বাস এবং প্রবল বৃষ্টিপাতের হুমকি রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র এই তথ্য জানায়। খবর এএফপি’র।

মিয়ামিভিত্তিক এনএইচসি জানায়, ‘হারিকেনটি বুধবার রাত নাগাদ বারমুডায় আঘাত হেনে বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্থায়ী হতে পারে।’

কেন্দ্রটি আরো জানায়, আগামীকাল হারিকেনটির তীব্রতার মাত্রা কিছুটা ওঠা-নামা করতে পারে। তবে বৃহস্পতিবার দিনব্যাপী হামবার্তো ভয়াবহ হারিকেনরূপে তান্ডব চালাবে।

স্থানীয় সময় রাত ৮টার দিকে ঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১৫ মাইল (১৮৫ কিলোমিটার) এবং এটি পূর্ব-উত্তরপূর্ব দিকে ঘণ্টায় ১২ মাইল বেগে অগ্রসর হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765