শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




নড়াইলে ভাইস চেয়ারম্যানের হামলায় ট্রাফিক সার্জেন্টসহ আহত ৪

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

নড়াইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামানসহ ৪জনকে পিটিয়ে আহত করেছে নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফানসহ তার কয়েক সহযোগি। এ ঘটনায় ৯জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

পুলিশ ঘটনার দিনই তুফানসহ তিন জনকে গ্রেফতার করে সোমবার আদালতে চালান দেয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করলে নড়াইল সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল আজাদ মঙ্গলবার ও রিমান্ড শুনানির দিন ধার্য করেন। আহত ট্রাফিক ইন্সপেক্টর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় ট্রাফিক পুলিশ এক মটরসাইকেল চালককে আটক করে। এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল মাহমুদ তুফান ট্রাফিক পুলিশকে ফোন করে গাড়িটি ছাড়তে বললে গাড়ি না ছাড়ায় তুফান দলবল নিয়ে ট্রাফিক পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) মো.মনিরুজ্জামান, ট্রাফিক সার্জেন্ট শাহ জালাল, টিএস.আই সরোয়ার আলম এবং কনষ্টবল নজরুল আহত হন।

মামলার তদন্ত কর্মকর্তা এস.আই রজত কুমার মন্ডল জানান, সরকারি কাজে বাঁধা প্রদান এবং সহিংস ঘটনায় জ্ঞাত ৯জন আসামিসহ অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম (বার) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টির আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনার সাথে জড়িত কাওকে ছাড় দেওয়া হবে না।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765