শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




শরীয়তপুরে লাঠির আঘাতে এক ব্যাক্তির মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

শরীয়তপুরের নড়িয়ায় আমানউল্লাহ মালত (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে বেলায়েত হোসেন ঢালী (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ঘড়িসার ইউনিয়নের সুরেস্বরের সমিতি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শী ও নড়িয়া থানা পুলিশ জানান, সুরেস্বর বাজার থেকে আসার পথে সমিতির ঘাট মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন বেলায়েত হোসেন ঢালী (৫৬)। তখন থেকে সুরেস্বর গ্রামের আলাউদ্দিন মালতের ছেলে আমানউল্লাহ মালত (৩২) পিছন থেকে লাঠি দিয়ে বেলায়ত হোসেন ঢালীর মাথায় আঘাত করে। এতে বেলায়েত হোসেন ঢালী মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বেলায়েত হোসেন ঢালী ইছাপাসা গ্রমের আমির হোসেন ঢালীর ছেলে। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মরদেহ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আকন্দ জানিয়েছেন, আমানউল্লাহ মালত একজন মানুষক রোগী হিসেবে পরিচিত। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765