রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময়




মোরেলগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের পর হত্যার অভিযোগে মামলা, গ্রেফতার ১

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
নিহত মাদ্রাসা ছাত্রীর মায়ের আহাজরি

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদরাসা ছাত্রী হিরা আক্তারকে(১১) ধর্ষনের পর হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা নাছিমা বেগম বাদি হয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় মোরেলগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। (মামলা নং-৫) পুলিশ এক আসামীকে গ্রেফতার করেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, মাদরাসা ছাত্রী হিরা আক্তারকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় এজাহার নামীয় আসামি ৫জন। এর মধ্যে ফুলহাতা গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে কলেজ ছাত্র ওসমান সিকদারকে(২৪) গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের নীজ বসতঘরে বিবস্ত্র অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায় তার মেয়ে হিরা আক্তারের। খুনিরা হিরার নগ্ন শরীরে লিপিস্টক মেখে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে যায়।
হিরা আক্তার স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। পিতা গাউছ শেখও একই মাদরাসার নৈশ প্রহরী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765