শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি মিমির

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

সাত বছরের কেরিয়ারে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি। এ ধরনের দৃশ্য নিয়ে বরাবরই আপত্তি মিমি চক্রবর্তীর। আর এ কারণেই সম্প্রতি একটি সিনেমার অফার ফিরিয়ে দিলেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

পরিচালক প্রতিম ডি গুপ্তের আগামী ছবিতে মিমি অভিনয় করতে করবেন বলে শোনা গিয়েছিল। তবে সম্প্রতি ছবিটিতে অভিনয় করতে পারবেন না বলে মিমি জানিয়ে দেন।

শোনা যাচ্ছে, প্রতিমের ছবিতে কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। তাতেই আপত্তি মিমির। কারণ এখন আর তিনি শুধু অভিনেত্রীই নন, সংসদ সদস্যও। খবর আনন্দবাজার পত্রিকার।

এ ব্যাপারে মিমি বলেন, সমালোচনার জন্য যে আমি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছি না, তা নয়। সংসদ সদস্য হওয়াটাও এক্ষেত্রে একমাত্র কারণ নয়। আমি কোনদিনই ঘনিষ্ঠ দৃশ্যে স্বচ্ছন্দ নই।

প্রতিমের ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত। মিমির বদলে অন্য অভিনেত্রীর খোঁজ চলছে। এদিকে মিমি ব্যস্ত তার প্রথম মিউজ়িক অ্যালবামের রিলিজ নিয়ে। সম্প্রতি নিজস্ব ইউটিউব চ্যানেলও খুলেছেন তিনি।

বড় পর্দায় কবে আসছেন জানতে চাইলে মিমি জানান, বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা চলছে।

অরিন্দম শীল জানুয়ারি মাস নাগাদ মিমিকে নিয়ে ‘খেলা যখন’ ছবিটি শুরু করতে চান।

ওই ছবিটা নিয়ে আমি সত্যিই আশাবাদী। এর আগে যখন ছবিটা হওয়ার কথা ছিল, তখন অনেক খেটেছিলাম চরিত্রটা নিয়ে-যোগ করেন মিমি।

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের আগামী প্রজেক্টেও মিমির থাকার কথা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765