শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




হামলার জন্য সৌদির ‘গ্রিন সিগন্যালের’ অপেক্ষায় ট্রাম্প

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

সৌদি আরবের তেলক্ষেত্রে হামলায় জড়িতদের শায়েস্তা করতে দেশটির ‘সম্মতির’ অপেক্ষায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হামলার পেছনে কারা জড়িত যুক্তরাষ্ট্র সেটা জানে রবিবার সন্ধ্যায় এক টুইটে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘সৌদি আরবের তেল সরবরাহ আক্রান্ত হয়েছে। অপরাধী কারা আমরা যে জানি সেটা বিশ্বাস করার কারণ রয়েছে। যাচাই-বাছাইয়ের পর হামলার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছি। কিন্তু সৌদি রাজ থেকে শোনার অপেক্ষায় আছি কারা হামলায় জড়িত বলে তারা মনে করে। তার ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সিএনএন জানায়, ট্রাম্পের এই টুইট যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। শনিবার সৌদি তেলক্ষেত্রে হামলার পর ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। ইতোমধ্যেই সেখানে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার ড্রোন হামলায় সৌদি আরবের তেলক্ষেত্র দুটির ব্যাপক ক্ষতির কারণে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে বৈশ্বিক তেল সরবরাহ ৫ শতাংশ কমে গেছে। বেড়ে গেছে তেলের দাম।

ক্ষতিগ্রস্ত দুটি তেলক্ষেত্রের উৎপাদন শুরু হতে কয়েক সপ্তাহ লাগতে পারে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় তেলক্ষেত্র খুরাইশে কারা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। যদিও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছেন। কিন্তু ইরানের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765