রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




রক্তশূন্যতা কমাতে যা করণীয়

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয়। রক্তশূন্যতা হলে মাথা ঘোরা, দুর্বলতা, ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয়।

সাধারণত চিকিৎসা নিলে রক্তশূন্যতার সমস্যা কমে যায়। তবে ঘরোয়া উপায়েও এটি দূর করা যায়।

যারা রক্তশূন্যতার সমস্যায় ভূগছেন তারা নিয়মিত পালং শাক খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি ১২, ফলিক এসিড থাকায় এটি রক্তশূন্যতা দূর করতে ভূমিকা রাখে। এক গবেষণায় দেখা গেছে, আধা কাপ পালং শাকে দিনের চাহিদার ৩৫ শতাংশ আয়রন এবং ৩৩ শতাংশ ফলিক এসিড পাওয়া যায়।

বিটরুট এবং আপেলের রসও রক্তশূন্যতা রোধে দারুণ কাজ করে। আপেলে প্রচুর পরিমাণে আয়রন থাকে। অন্যদিকে বিটরুটে পর্যাপ্ত পরিমাণে ফলিক এসিড, পটাশিয়াম, ফাইবার পাওয়া যায়। গবেষণা বলছে, বিটরুট ও আপেলের রস একসঙ্গে খেলে রক্তশূন্যতা প্রতিরোধ করা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, রক্তশূন্যতা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তা না হলে বিপদের আশঙ্কা থাকে। সূত্র : হেলদিবিল্ডার্জড

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765